প্রকাশিত: Mon, Nov 6, 2023 8:53 PM
আপডেট: Wed, Apr 29, 2026 11:18 AM

[১]নেতাকর্মী গ্রেপ্তার নিয়ে ইইউ’র বিবৃতিতে তথ্যঘাটতি আছে [২]রাজনীতিতে আগুন সন্ত্রাসীদের পতন অনিবার্য: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [ ৩] সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই মন্তব্য করে আরো বলেন, অবরোধের নামে চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে চায় বিএনপি। বিএনপির সন্ত্রাসী হামলা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন,  নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলবে। 

[৪] সোমবার ( ৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস থেকে ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে নির্মাণাধীন ভাঙ্গাপুর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

[৫] ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে তথ্যঘাটতি আছে দাবি করে তারা সেটি সংশোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি । 

[৬] সিলেট থেকে প্রথম নির্বাচনী জনসভা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জানিয়ে কাদের বলেন, নির্বাচনের মাঠে যারা থাকবে তাদের সঙ্গেই ফাইনাল খেলা হবে। আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে। 

[৭] এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। সম্পাদনা: ইকবাল খান